পিরোজপুরে মাদরাসার অর্ধনির্মিত ভবন পরিদর্শন, কাজ পুণরায় শুরুর আশ্বাস কাজী টিপুর

‎জাকির ফরাজী, পিরোজপুর

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু। শুক্রবার দুপুরে রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টার প্রকল্পের মেয়াদ উত্তীর্ণের পরেও অর্ধনির্মিত নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন তিনি।

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানান, ২০২১ সালে সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার অর্ধেক কাজ করে প্রকল্পটি ফেলে চলে যায়। ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের প্রকল্পের ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। প্রকল্পটির অর্ধেক কাজ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। এতে প্রকল্পটি তিন বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। যা পুরোপুরি ব্যবহার অনুপযোগী।

কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, প্রকল্পটির কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে গিয়েছে। আমরা আজকে এসে প্রকল্পটির ব্যাপারে সরজমিনে খোঁজখবর নিয়েছি। মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টারটি অতি জরুরী। এখানে দুর্যোগ এলে সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবে এবং কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবে।

তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে বর্তমান সরকারের অগ্রাধিকার।

নতুন টেন্ডারের মাধ্যমে অতি দ্রুত প্রকল্পটির ফেলে রাখা নির্মাণ কাজ শেষ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো: মোস্তফা রায়হান, এমডির সহকারি আব্দুস ছালাম হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।

‎এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কনস্ট্রাকশনের অমল দাস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top