হিজলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হিজলা সংবাদদাতা

হিজলায় গুয়াবাড়ীয়া স্প্রোটিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন- ৮ এর ফাইনাল খেলা  বুধবার (৩জুন) বিকাল ৪টায়  গুয়াবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে এই মিনিবার ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হয়।উত্তেজনাপূর্ণ ফাইনালে ভাই ভাই সিক্স স্টার কাউরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোড়ালিয়া প্রুপ ।

খেলাটি দর্শকদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি করে। গুয়াবাড়ীয়া ও পার্শবর্তী ইউনিয়ন হরিনাথপুরের অনেক ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন। মাঠের চারপাশে ছিলো লোকারণ্য।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াস সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: দেওয়ান মো: মনির হোসাইন, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলায়মান,   হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আমির হোসেন বাঘা, নির্বাহী প্রকৌশলী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মো: সাইফুদ্দিন মানিক।

সভাপতিত্ব করেন আহবায়ক উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মো: মহসিন সিকদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top