ব্রাজিল সমর্থকদের শোডাউনে অভিযান, জরিমানা ৮৫ হাজার টাকা

বরিশাল জার্নাল ডেস্ক

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে ট্রাফিক পুলিশের অভিযান। এসময় বিভিন্ন অভিযোগে চার চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবল কে সামনে রেখে আজ  (৩১ মে) রবিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি মোটরসাইকেল শো ডাউন বের করে ব্রাজিল সমর্থকরা।

এ সময় শোডাউনটি বড় বাজারে আসলে ট্রাফিক পুলিশ চারটি মোটরসাইকেল আটক করে ৮৫ হাজার টাকা জরিমানা করে।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন,  শোডাউন এর সময় দুটি  মোটরসাইকেলে সাইলেন্সার ছিল না। বিকট শব্দে চারিদিক প্রকম্পিত করে তোলে। আর দুটিতে রেজিষ্ট্রেশন ছিলনা। পুলিশ সুপার স্যারের নির্দেশে এই চারটি মোটরসাইকেল চালককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন,  আবেগ নয়, আইন মেনে সবাইকে সড়কে গাড়ি চালাতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top