বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

বরিশাল জার্নাল ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।  এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।  এছাড়া বিকালে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top