মোঃ জিহাদ, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ১নং মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। টানা জোয়ার ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে, এতে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে পানি প্রবেশ করায় বাসিন্দাদের রান্নাবান্না, চলাচল ও দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন পরিবারগুলো।
এলাকাবাসীর দাবি, টেকসই বেড়িবাঁধ ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




