ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কাওছার হোসেন।

আলোচনায় বক্তারা গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। জেলা প্রশাসন, ঝালকাঠির উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top