বরিশাল এয়ারপোর্ট থানায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা থেকে সোহেল হাওলাদার সাজু (৩০) কে আটক করা হয়। সে বরিশাল এয়ারপোর্ট থানার কুদঘাটা এলাকার মৃত জব্বার হাওলাদারের পুত্র।

পুলিশ জানায়, তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানান, আটক সোহেল হাওলাদারের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা, একটি চুরি মামলা ও একটি ধর্ষণ মামলা সহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top