
জুবাইর আল হাদী, ঝালকাঠি
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন, অপরাধের বিচার কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সব সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




