
মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের জগতআলি হাজি বাড়ির বাসিন্দা মোঃ হাসনাইন, (পিতা: নকিতুল্লাহ, মাতা: রোকেয়া বেগম,) বিরল ও জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত বছর জানুয়ারিতে তিনি হেপাটাইটিস বি ও লিভার ক্যানসারে আক্রান্ত হন।
এখন পর্যন্ত তিনি ১৯টি কেমোথেরাপি নিয়েছেন এবং সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসায় ৬ লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। বর্তমানে তার অস্ত্রোপচারের জন্য আরও ৫ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
অসুস্থ থাকায় তার কোনো উপার্জনের উৎস নেই। মানবিক বিবেচনায় দেশবাসী ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার। আপনার সামান্য সহায়তাই একটি জীবন বাঁচাতে পারে।
সহযোগিতার জন্য যোগাযোগ: 01626771918 (বিকাশ/নগদ)




