বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

 

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘পরিবর্তিত, কল্যাণময়, নতুন বাংলাদেশ’ গঠনের দীপ্ত প্রত্যয়ে বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসমাইল গাজী, সেক্রেটারি মাওলানা হোসাইন মাহমুদ, শিক্ষক ফোরাম বোরহানউদ্দিনের সভাপতি মাওলানা এ কে এম ইদ্রিস, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সুলতানি এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মামুন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই যুদ্ধে শহীদদের স্মরণ করি ও আহতদের মুক্তি কামনা করি।  বক্তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল অগ্রগামী ও ঐতিহাসিক।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top