বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম জাহিদ হোসেন সরদার কে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে (২ আগস্ট) সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রামটি উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর বাড়ি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, পূর্বের একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে।




