শহীদ অতিক সত্য, ন্যায় এবং মুক্ত গণমাধ্যমের প্রতীক -মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, শহীদ আতিকুর রহমান কেবল একজন সংবাদকর্মী ছিলেন না, তিনি ছিলেন সত্য, ন্যায় এবং মুক্ত গণমাধ্যমের প্রতীক। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন, কলমের শক্তি কখনও নিঃশেষ হয় না। আজকের এই সময়ে তার আত্মত্যাগ আমাদের পথ দেখায়।
তিনি বুধবার (২৩ জুলাই) সকালে হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে শায়িত বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আতিকুর রহমানের কবর জিয়ারত পরবর্তী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ইব্রাহীম গাজী প্রমুখ। এছাড়াও শহীদ পরিবারে সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top