আগৈলঝাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল‌‌) সংবাদদাতা

আগৈলঝাড়া উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া। বুধবারের এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবাগত ইউএনও লিখন বনিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। অধ্যাপক আলাউদ্দিন মিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন এবং স্থানীয় জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনও লিখন বনিক সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতার প্রতিশ্রুতির জন্য জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপজেলার উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছ ও দায়িত্বশীল প্রশাসন পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top