বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ‘শাটডাউন’

বরিশাল জার্নাল ডেস্ক

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ‘শাটডাউন’ ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠাকাল থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, নূন্যতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে ৮ টি দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করা, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, পরীক্ষার পর ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, শতভাগ আবাসন ব্যবস্থা, ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচী চলবে।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top