কাজিরহাটে ছাত্রশিবিরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন (কাজিরহাট)::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার স্পোর্টস বিভাগের উদ্যোগে শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহণ করে কাজিরহাট থানা একাদশ ও হিজলা উপজেলা একাদশ।
টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা অফিস ও স্পোর্টস সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশালে পূর্ব জেলার সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের কাজিরহাট থানা সভাপতি মোঃ জামাল উদ্দিন, ছাত্রশিবিরের হিজলা উপজেলা সভাপতি মোহাম্মদ বশিরউল্লাহ্, কাজিরহাট থানা সভাপতি মো. সোলায়মান হোসেন, কাজিরহাট থানা সেক্রেটারি মো. মহিবুল্লাহ ও জামায়াতের যুব বিভাগের কাজিরহাট থানা সেক্রেটারি মোঃ শাহেদুল ইসলাম প্রমুখ।

খেলায় কাজিরহাট থানা একাদশ ৪-০ গোলে হিজলা উপজেলা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক ছিলেন মোঃ ইব্রাহিম এবং হিজলা উপজেলা দলের অধিনায়ক ছিলেন রাকিব হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top