বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং অসহায় ও দুস্থদেরকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই) উপজেলা প্রশাসন ও গংগাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গঙ্গাপুরের দারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১০০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসন ও সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ১২ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
কোনো বিশেষ উপলক্ষ নয়, ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই স্কুলে ব্যাগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষা ও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top