বানারীপাড়ায় ময়লায় ভরা রাস্তা পরিষ্কার করলো জামায়াত

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়া পৌরসভার ব্যস্ততম সড়কে চলাচলের ভোগান্তি লাঘবে ২৬ জুন (বৃহস্পতিবার) একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। কর্মসূচির নেতৃত্ব দেন পৌর জামায়াতের আমীর কাওসার হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলো বানারীপাড়া যুব সেবা টিম ও পৌরসভা।

এই উদ্যোগে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ফাইজুল হক, বায়তুলমাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর শহরের ব্যস্ততম মধুচাক সংলগ্ন প্রধান সড়কটি পানির লাইন ও ড্রেন সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায়, বিকল্প হিসেবে ব্যবহৃত সংযোগ সড়কটি অতিরিক্ত চাপের মুখে পড়ে। তবে এই সংযোগ সড়কের দুরবস্থা এবং জমে থাকা ময়লা-আবর্জনা জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে জামায়াতের পক্ষ থেকে এই সড়কটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।

সকাল থেকেই নেতাকর্মীরা  কোদাল ও বস্তা নিয়ে নেমে পড়েন সড়ক পরিষ্কারের কাজে। সাধারণ পথচারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য সংগঠনকেও এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনমনে প্রশংসা কুড়িয়েছে পৌর জামায়াতের এই সেবামূলক কর্মসূচি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top