বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে চাল বিতরণ

 

মুহাম্মদ সাইফুল ইসলাম, (বাবুগঞ্জ) বরিশাল

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে ভিডব্লিউবি অধীনে মে মাসের চাল বিতরণ করা হয়েছে। ৩৫৫ জন কার্ডধারীকে ৩০ কেজি হারে চাল প্রদান করা হয়েছে, যা চাঁদপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রোববার ২২ জুন বিতরণ করা হয়েছে।

সকাল ১০টা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top