মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার

নিজস্ব প্রতিবেদক::

গত ১৩ জুন রাতে মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের ঝোড়খালী গ্রামের একই বাড়ির ৩ টি ঘর আগুনে পুরে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারেকে সমবেদনা জানাতে ও তাদের খোজখবর নিতে বুধবার (১৮ জুন) বিকালে সেখানে ছুটে যান বরিশাল জেলা জামায়াতের আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল, চানপুর ইউনিয়ন আমীর মো: রিয়াজ উদ্দিন, নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, সেক্রেটারি মাওলানা আব্দুজ জাহের, মাস্টার আব্দুজ জাহের, ইসমাঈল সিকদার, হারুনুর রশীদ দেওয়ান প্রমুখ।

এসময় অধ্যাপক আব্দুল জাব্বার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর কাছে সহায়তা কামনা করে দোয়া করেন।

তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রাথমিক প্রয়োজন পুরনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top