মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিচার বিভাগ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইরান-ইসরাইল চলমান উত্তেজনার মধ্যে এই রায় কার্যকর করা হলো। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তেহরান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ইরানের সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে। যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পাশাপাশি আরও চারজন মোসাদ সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের তথ্যও জানানো হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মনতাজের আল-মাহদী জানিয়েছেন, রাজধানী তেহরানের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় রোববার দুজন মোসাদ সংযোগযুক্ত ব্যক্তি গ্রেফতার হন।

এই অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চারসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়।

মনতাজের আল-মাহদী বলেন, এই ব্যক্তিরা দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর আগেই চিহ্নিত ও আটক করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top