যেন তেন নির্বাচন চায় না জনগন : ডা. শফিক

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।’

শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষ জামায়াত আমির এসব কথা বলেন। পরে নিজ গ্ৰামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। তবে, দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top