চুরির শিকার সিদ্দিক পেলেন নতুন ইজিবাইক

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ার উত্তর ধারালিয়া নিবাসী সিদ্দিকুর রহমানের উপার্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি কয়েক মাস আগে গভীর রাতে গ্যারেজ থেকে চুরি হয়ে যায়। পরিবার চালাতে হিমশিম খাওয়া এই মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানারীপাড়া উপজেলা শাখা।

সংগঠনটির উদ্যোগে গত মঙ্গলবার (৩ জুন) সিদ্দিকুর রহমানকে একটি নতুন ইজিবাইক প্রদান করা হয়। ইজিবাইকটি তার হাতে তুলে দেন বরিশাল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন, পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রব এবং পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিদ্দিকুর রহমান নতুন ইজিবাইকটি পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, এই সহায়তা আমার জীবনে আশীর্বাদস্বরূপ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top