বানারীপাড়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : পুষ্টি, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বিত একটি রূপকল্প বাস্তবায়নে বরিশালের বানারীপাড়া উপজেলায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। ৩ জুন (মঙ্গলবার) উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বানারীপাড়া।

এই কংগ্রেস অনুষ্ঠিত হয় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নধারা তৈরি হয়েছে, যেখানে পুষ্টি, কৃষি এবং উদ্যোক্তা ক্ষেত্র একসূত্রে গাঁথা। কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ জনগণ এর সুফল সরাসরি পাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, সুস্থতা এবং উৎপাদনশীলতা পরস্পরের পরিপূরক। পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে যেমন স্বাস্থ্য উন্নয়ন সম্ভব, তেমনি কৃষিনির্ভর অর্থনীতিও এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ। তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা ও কৃষকদের অংশগ্রহণ নিয়ে বিশদ আলোচনা করেন।

কৃষির নৈতিকতা ও পরিবেশবান্ধব পন্থার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন। অপরদিকে, বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সবুর খান কৃষকের অধিকার, ন্যায্যমূল্য ও সরকারি প্রণোদনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তা এবং বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top