জামায়াত নেতার মুক্তিতে মির্জাগঞ্জে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ১২টি মসজিদে শোকরানা দোয়া অনুষ্ঠান এবং ইয়াতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বুধবার (২৮ মে) দুপুর জহুরবাদ উপজেলা সদর সুবিদখালী কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সিরাজুল হক, সেক্রেটারি মোঃ শাহজাহান ও সূরা সদস্য মাওলানা মোঃ আবু তালেব খানসহ বিভিন্ন নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল হক।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top