ওয়েলফেয়ার অব হিউম্যানিটির নতুন সভাপতি মিরাজ শেখ

 

বরিশাল জার্নাল ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার অব হিউম্যানিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজ শেখ। রোববার (২৫ মে) রাতে সংগঠনের এক ভার্চুয়াল বৈঠকে সদস্যদের সম্মতিক্রমে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।

এছাড়া সংগঠনের আরো কিছু শূন্য পদে দায়িত্ব  বন্টন করা হয়েছে। যার মধ্যে পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে সুরঞ্জিত চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে আহসান উদ্দিন , ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে জ্যোতি হালদার, এবং তথ্য বিষয়ক সম্পাদক পদে শুকদেব মল্লিককে দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে আমাদের বেশ কিছু সাংগঠনিক পদ শূন্য হয়। তার ধারাবাহিকতায় এবং নতুন সেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সহ-সভাপতি ইমরান হোসেন জানান,  ২৫মে রাতে অনলাইন মিটিং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিরাজ শেখকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top