বরিশাল জার্নাল ডেস্ক
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এরআগে শনিবার রাত থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং সেখানেই রাত কাটিয়েছেন।
আন্দোলনরতরা বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে।
আন্দোলনে অংশ নেওয়া আহত বিপ্লব বলেন, ‘আমি সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ করা। একটা দাবি মেনে নিলো আরেকটা বলছে ৩০ দিনের মধ্যে করবে। ৯ মাসে সনদ দিতে পারল না, ৩০ দিনে কীভাবে করবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।




