বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজির হাট থানা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রমিক র্যালি আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজিরহাট থানা সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলার অন্যতম উপদেষ্টা জনাব নুরুল হক সোহরাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজিরহাট থানার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি থানার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কাজীরহাট বাজারে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি




