মুলাদীর সফিপুরে ঈদ পুনর্মিলনী

 

বরিশাল জার্নাল ডেস্ক : 

মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী মুলাদী উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল মালেক,
মুলাদী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, কর্ম পরিষদ সদস্য হাফেজ মো: আবুল ফজল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন রমিজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আবু সালেহ। আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বরিশাল মহানগরীরর সাবেক সেক্রেটারি আবু তালহা মোহাম্মাদ বশির। শরিয়তপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, বরিশাল জেলার সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান যিয়াদ, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ মাকসুদুর রহমান

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সফিপুর ইউনিয়ন ছাত্রশিবির নেতা মোঃ মিরাজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর দেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীতে চলবে কুরআনের আইন দিয়ে। বক্তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। দেশের সকল ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন, রাহাজানি দূর করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top