বাকেরগঞ্জের নিয়ামতিতে জামায়াতের ঈদ পুনর্মিলনী

 

সাইফুল ইসলাম আলামিন, বাকেরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতি ইউনিয়নের যুব বিভাগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেয়ামতি ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বাকেরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ ও সুরা সদস্য সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আলামিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখা যুগ বিভাগের মোঃ ফেরদাউস আলম টিটু, মোঃ মাসুম বিল্লাহ, জামায়াতের পাদ্রি শিবপুর ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, নেয়ামতি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেয়ামতি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করেন। একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন, দেশের সকল ধরনের জুলুম অত্যাচার নির্যাতন-নিপীড়ন নিষ্পেষণ দূর করে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকার করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top