বাবুগঞ্জে ঈদ জামাতে সংঘর্ষ

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া চৌকিদার বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ শুরুর আগ মুহূর্তে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রমজান মাসসহ প্রায় এক বছরের বেশি সময় ধরে মসজিদের ইমামের বেতন দিচ্ছেন না ইউসুফ হোসেন। এ নিয়ে বিতর্ক শুরু হয় ঈদগাহে।  এ সময় ইব্রাহিম বেল্লালের জামা ধরে টান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ইউসুফ (৪৫), মিজান (৪০), বেল্লাল।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top