বরিশাল জার্নাল ডেস্ক
দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার মধ্য দিয়ে রোজা পালনের পর এসেছে ঈদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ব্যস্ততার মাঝে রাজধানী থেকে নাড়ির টানে ছুটে যায় সকলেই। অনেকের রয়েছে অনেকরমক পরিকল্পনা। এদিকে তারকারাও এ গণ্ডির বাইরে না। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক সংবাদ সম্মেলনে ঈদের পরিকল্পনার কথা জানিয়েছেন।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘ঈদে আমাদের আলাদাভাবে সেরকম কিছু আয়োজন করা হয়নি। যেহেতু দুই পরিবার একসাথেই এইবার ঈদ করবো। এই ঈদটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার।’
তার ভাষ্যে, ‘ঈদের দিন সবাই আসবে আমরা একজন আরেকজনকে দেখবো এই জিনিসটা যদি সুন্দর মতো হয় এটায় আশা করছি এবং এটার জন্য উন্মুখ হয়ে আছি।’




