মির্জাগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

 

মির্জাগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৯মার্চ) উপজেলার ভিকাখালী হাইস্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু‌, জেলা বিএনপির সদস্য ইমাম হোসেন নাসির খন্দকার, অধ্যক্ষ বাহার উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ, পটুয়াখালী জেলা ডিইএব সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান (রেজা)।

আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, এইচ এম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, আহবায়ক মোঃ মিজানুর রহমান সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সি, সৌরভ মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম সোহাগ, মোঃ রাজিব হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ ইব্রাহীম হোসেন প্রমুখ।

এছাড়াও জেলা উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top