এইচ এম খলিল, বাকেরগঞ্জ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল শুক্রবার ২৮ মার্চ (২৭শে রমজান) বিকেলে স্থানীয় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশো নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।




