পবিত্র কাবায় একদিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

বরিশাল জার্নাল ডেস্ক 

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদুল হারাম) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেন, যা চলতি মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫ লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাভ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি উপস্থিত ছিলেন।

এছাড়া মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হলো লাইলাতুল কদর পাওয়ার আশা।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি। যে রাত এক হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। এই বিশেষ রাতের বরকত লাভের আশায় অনেক মুসল্লি ইচ্ছাকৃতভাবে গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করতে আসেন।

খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top