মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলা বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোঃ বেলাল (৩০) নামে একজন ইমাম মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চরগাজীপুর গ্রামে এঘটনা ঘটে ৷ তিনি সাচরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ শাহে আলম চৌকিদারের ছেলে ও ঠাকুর বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর ওই মসজিদ প্রাঙ্গণে আল ইকমা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার নির্মাণকৃত দেয়ালে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বোরহানউদ্দিন থানা ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।




