হিজলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: হিজলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা সদর বাসস্ট্যান্ড জামে মসজিদে শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম এর পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ মার্চ শনিবার বিকাল ৫ টায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও উপজেলা সহ সভাপতি মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৪নং বড়জালিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা বজলুল করিম। মাহফিলে হিজলা উপজেলার বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকগণ অংশগ্রহন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top