বোরহানউদ্দিনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) :

বোরহানউদ্দিন উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ার প্রতি উৎসাহ জাগানো। এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত চলমান থাকবে। যা সুস্থ জীবনধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top