কাজিরহাটে প্রাক্তন বিমানবাহিনী কর্মকর্তার বাসায় দুধর্ষ চুরি

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ :
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার গৌরিপুর গ্রাম ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানের বাসায় গত ২০ ফেব্রয়ারি বিকাল আনুমানিক ৬টা থেকে ২১ ফেব্রয়ারি সকাল ৯ টার মধ্যে দুধর্ষ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে হিজলায় তার শশুর বাড়ি ১৮ তারিখ বেড়াতে যান। ২১ তারিখ সকাল ৯টায় প্রতিবেশী সেলিম সিকদার মোবাইল ফোনে ঘরে চুরির সংবাদ জানালে তিনি বাড়িতে এসে দেখেন চোর চক্র বিল্ডিং এর পূর্ব, উত্তর পাশ্বের গেট খুলে ঘরে প্রবেশ করে মাষ্টার বেড রুমে ডুকে আলমারি ও ওয়ার্ডরোবের লকার ভেঙ্গে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণে  নেকলেস, রুলি, চেইন, লকেট, ব্রেসলেট, কানের দুল, পায়ের নুপুর সহ মোট ১৫ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা নিয়ে যায়।

কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে চোরের রেখে যাওয়া একটি সচল মোবাইল ফোন উদ্ধার করে। এই ঘটনায়  মিজানুর রহমান বাদি হয়ে কাজিরহাট থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top