উত্তম গোলদার: পটুয়াখালীর মির্জাগঞ্জের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষক ফোরাম আয়োজনে এক শিক্ষকদের নিয়ে `শিক্ষক মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার পায়রা নদীর গোলখালী চরে এ মিলন মেলা চলে। পটুয়াখালীর মির্জাগঞ্জের এনটিআরসি সুপারিশ প্রাপ্ত শিক্ষক ফোরাম এর সভাপতি মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
মির্জাগঞ্জের এনটিআরসি সুপারিশ প্রাপ্ত শিক্ষক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা
একাডেমিক সুপারভাইজার মোঃ মুস্তাফিজুর রহমান, এনটিআরসি সুপারিশ প্রাপ্ত শিক্ষক ফোরাম পটুয়াখালী জেলা আহবায়ক মোঃ মিজানুর রহমান,যুগ্ম – আহবায়ক মোঃ জুয়েল, মোঃ আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম ও মাওলানা মোঃ আঃ রহিম প্রমুখ। ##




