গৌরনদীতে ৫ ডাকাত গ্রেফতার

 

মোঃ হানিফ সরদার ,গৌরনদী (বরিশাল) : বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তিুকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানা চুরি, ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে। বুধবার গভীর রাতে মহাসড়কের আশোকাঠী ব্রীজের দক্ষিণ-পূর্বে জিন্নাত আলী হাওলাদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার কাছে ডাকাতি করার প্রস্তুতি সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় আন্তঃজেলা ডাকাতদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি নীল রংয়ের সিংগেল কেবিন পিক-আপ গাড়ি (যার রেজিঃ নং ঢাকা মেট্রো ন-১২-২২০৬) আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আল আমিন (৩৭), পিতা-মৃত খালেক সরদার, সাং-পিঙ্গলাকাঠি সরদার বাড়ি, থানা-গৌবনদী, জেলা-বরিশাল, ২। রিয়াজ হোসেন হৃদয় (৩০), পিতা-মৃত আনোয়ারুল ইসলাম (২) আনার, মাতা-ফাতেমা বেগম, সাং-আশ্রমরোড শংকরপুর, উপশহর, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৩। ইয়াছিন আরাফাত (২৭), পিতা-মৃত লোকমান হাওলাদার, মাতা-মনোয়ারা বেগম, সাং-আশ্রমরোড শংকরপুর, উপশহর, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৪। আসাদুজ্জামান (৫৫), তুহিন খান (৪৮), জীবন খান (৩৬), উভয় পিতা-মৃত আশরাফ আলী খান, সাং-চর কেউটিয়া, থানা-বরিশাল বন্দর, জেলা-বরিশাল সহ পলাতক আসামী ৬। মোঃ রাজীব (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত।

এ বিষয় গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ আন্তঃজেলার ডাকাতদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও একজন পলাতক রয়েছে। ৫ ডাকাতকে বরিশাল আদালতে পাঠালের আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশন দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top