মনপুরায় মৎস্যজীবীদের সাথে দুই সচিবের মতবিনিময়

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সাথে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরের মৎসজীবী ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সরকারি সফরে মনপুরার ঢালচরে আসেন দুই সচিব। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলী ইউনিয়নের ঢাল চরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

এসময় প্রান্তিক মৎস্যজীবী জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল, এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়। সভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মত বিনিময় সভা শেষে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ ঘোষণা করেন। এ সময় বিচ্ছিন্ন চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top