তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই : জহির উদ্দিন স্বপন

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধুমাত্র দেশকেই মেরামতই করবেন না, আমাদের দলকেও ইতোমধ্যেই মেরামতের কাজে হাত দিয়েছেন আমাদের নেতা  তারেক রহমান। সেই মেরামতের অংশ হিসেবেই আমাদের দলকে মনোযোগ দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের দিকে।

তিনি বলেন, আমরা নতুন এক মেরামতের রাজনীতি করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে এলাকার গরীব অসহায় দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় হিন্দু সম্প্রদায়ের সদ্গুরু পরিব্রাজকাচার্য্য শ্রী শ্রী ঠাকুর ১০৮ স্বামী নিগমানন্দ স্স্বতী পরমা হংসদেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী ও আগের দিন সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান দুটিতে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন সকল ধর্মচিন্তা, মত, সম্প্রদায়, বর্ণ, ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ তার একটা ঐক্য দরকার। যাতে কোন বিশেষ ধর্ম, বিশেষ কোন জাতি, বিশেষ কোন ভাষা, বিশেষ কোন বর্ণ, অন্যদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। কে সংখ্যাগরিষ্ট, কে সংখ্যালঘিষ্ট এই প্রশ্ন যেন কেউ অহেতুক উত্থাপন না করে সমাজের মধ্যে বিভক্তি তৈরী করার জন্য। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি অসুস্থ্য রাজনীতির একটা প্রবণতা আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরী করা।  আমাদের এই ঐকের মধ্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে, সে কারনে আমাদেরকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা কোন বিশেষ ধর্মের আধিপত্য সম্পন্ন রাষ্ট্র বা সমাজ চাই না। আমরা বহু মত, বহু চিন্তা, বহু বিশ্বাস, বহু সাংস্কৃতির শান্তিপূর্ণ সহাবস্থান চাই।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা প্রমুখ।
৬৬তম সার্বভৌম ভক্ত সম্মিলনী অনুষ্ঠান অয়োজক কমিটির সভাপতি অরুন চন্দ্র বেদনাথের সভাপতিত্বে একই দিন দুপুর ১২টায় অনুষ্ঠিত সার্বভৌম ভক্ত সম্মিলনী (বাংলাদেশ ৬৬তম বার্ষিক অধিবেশন) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সঞ্জয় গুপ্ত। বক্তব্য রাখেন ৬৬তম সার্বভৌম ভক্ত সম্মিলনী অনুষ্ঠান অয়োজক কমিটির সাধারণ সম্পাদক গৌতম বর্নিক। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বাটাজোরে হিন্দু সম্প্রদায়ের তিন দিনব্যাপী এমনি একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

খাঞ্জাপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রাহাত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top