হিজলা প্রতিনিধি : হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। ট্যাব বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনিক বিশ্বাস।
তিনি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই এর সেবার মান বৃদ্বির লক্ষে অনেক কর্মসুচী গ্রহণ করেছেন বলে জানান স্বাস্থ্যকর্মীরা। একই সাথে ডাক্তার, স্বাস্থ্য সহকারী, পরিদর্শকদের ও কর্মচারীদের আস্থা অর্জনে সক্ষম হন। আলাপকালে স্বাস্থ্য সহকারীদের একজন তানজিল হোসেন জানান, আমরা ছয় (০৬) বছর যাবত ট্যাব পাইনি কিন্তু স্যার অল্প সময়ের মধ্যেই আমাদের তা ব্যবস্থা করেছেন। তাই আমরা স্যারের প্রতি কৃত্জ্ঞ ও তাকে ধন্যবাদ জানাচ্ছি।
হিজলা উপজেলার মাঠ পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (EPI) এর অনলাইন রিপোট রিটার্ন প্রদানের কাজকে সহজ ও গতিশীল করতে এই ট্যাব গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে বলে আশবাদ ব্যক্ত করা হয়।




