দাড়িয়ালে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

 

সাজিন আহম্মেদ, কামারখালী : বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সন্ধ্যা ৭ টায় উত্তর কাজলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কারিকর নগর) মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরষ্পরের মুখোমুখি হয় কিংস অন ফায়ার ও ভেদুরিয়া জিরো জিরো সেভেন টিম। ম্যাচে কিংস অন ফায়ার জয় লাভ করে।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দাড়িয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মামুন মিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো: শাখাওয়াত হোসেন মনির।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা তাঁতি দলে সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহ আলম কারিকর।

অনুষ্ঠানের প্রধান অতিধি শাখাওয়াত হোসেন মনির তার বক্তব্যে বলেন, খেলাধূলার যে কোন আয়োজনে আমাকে ডাকা হলে আমি পাশে থাকবো। তবে আমি যে অনুষ্ঠানে উপস্থিত থাকবো সেই অনুষ্ঠানের নামে কোন চাঁদাবাজি হবে না। অনুষ্ঠান খরচ নেয়ার নামে কারো কাছে টাকা চাওয়া যাবে না। আমাদের ব্যানারে কোন চাঁদাবাজি হবে না।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top