টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না সাড়ে তিন বছরের সালমা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা :

গৌরনদী উপজেলার বেজহার গ্রামের স্বল্প আয়ের পরিবারের শিশু সালমা আক্তার ১০ জানুয়ারী একটি ভ্যান গাড়ি থেকে পড়ে ডান পায়ের হাঁটুর উপর ভেঙ্গে যায়। পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে শিশুটির সঠিক চিকিৎসা করাতে পারছেনা।  সাত সদস্যর পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাওঃ আঃ সালামের উপর নির্ভরশীল । আঃ সালাম একটি নুরানী মাদ্রাসায় চাকুরি করেন । তিনি শিশু সালমার চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন । যোগাযোগের মোবাইল নম্বর ০১৭০৮৮৯১১৫৭ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top