মেহেন্দিগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেন গোলদারের সভাপতিত্বে স্থানীয় চানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে মহসিন খান এর চানপুর কিংস ও রিয়াজ মাতাব্বর এর চানপুর রাইডার্স। চানপুর কিংস কে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চানপুর রাইডার্স।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসিরুদ্দিন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক ইউছুফ তালুকদার, নজরুল গোলদার, ইব্রাহিম বকশি, চানপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি সবুজ ঢালী, কৃষক দলের আহবায়ক হানিফ ঢালী।

এছাড়াও উপস্থিত ছিলন চানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজ স্যার, সহকারী শিক্ষক সাদেক স্যার, নিজাম আকন, মোঃ নাগর, রিপন ভক্ত, মাইদুল প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ মহসিন খান, মোঃ রিয়াজ মাতাব্বর, সুজন আকন, সাইদুল আকন ও সজল তালুকদার সহ খেলা পরিচালনা কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top