মুলাদীর চরকালেখায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ এমদাদ হোসাইন, মুলাদী থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকালেখান ইউনিয়ন শাখার উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাও: জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলদী উপজেলা আমির মাও: মো: আবু ছালেহ ও মুলদী উপজেলা সেক্রেটারী ডা: মাওলানা মো: মোর্শেদ আলম।

সভাপতিত্ব করেন চরকালেখান ইউনিয়নের আমির মাও: মো: আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ সতের বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি কথা বলতে পারিনি এ ধরনের প্রোগ্রামের তো প্রশ্নই আসে না। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি হাদিসের উদৃতি দিয়ে আরো বলেন, যে ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে সে মুমিন নয়। তাই জাময়াত ক্ষমতায় গেলে আপনাদের অধিকার আমরা আপনার ঘরে পৌছে দেয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top