মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা টরকী নীল খোলা নামক স্থানে বুধবার সকাল এগারোটার দিকে দ্রুতগামী একটি মটসাইকেল পার্কিং করা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃআমিনুর রহমান, জানান ,টরকী নীলখোলা নামক স্থানে একটি ট্রাক পার্কিং করে মালামাল নামানো হচ্ছিল। বেলা এগারটার দিকে একটি মটরসাইকেল বেপরোয়া গতিতে সজোরে ট্রাকটির উপর ধাক্কা দিলে উপজেলার দক্ষিন রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে ড্রাইভার রিমু (২২) ও আরোহী কটক স্থল গ্রামের বাসিন্দা শিমুল সিফাত শাহি (৬২) উভয় গুরুত্বর আহত হয়। তাদেরকে গৌরনদী হাসপাতালে নেয়া হলে রিমুকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। শাহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




