মোঃ হানিফ সরদার (গৌরনদী) বরিশাল : গৌরনদীর ঐতিহ্যবাহী কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র বরিশাল প্রেসক্লাব সভাপতি র্নিবাচিত হওয়ায় অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরুকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার সকাল দশটায় মাদ্রাসার হল রুমে মুহাদ্দিস মুহাঃ অধ্যক্ষ মাওলানা মোঃ সাহেব আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় শুরুতেই কোরআন তেলয়াত করেন হাফেজ মোঃ হাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইদ। সভায় বক্তব্য রাখেন সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোসলেমুদ্দিন শিকদার, বরিশাল জেলা (উত্তর) বিএনপি সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খাঁন মুকুল, জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন, বিএনপি নেতা আফম দুলাল, মোঃ জহির সাজ্জাদ হান্নান প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলেন, অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরু আমি এখানে জন্মগ্রহণ করেছি। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এ এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তিনি ভবিষ্যতের পথচলার জন্য সকলের দোয়া কামনা করেন।




