বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ও মহানগরীর আসন্ন কর্মী সম্মেলন বাস্তবায়ন প্রস্তুতি সভা মঙ্গলবার ১৪ জানুয়ারী মহানগর কার্যালয় বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। বাস্তবায়ন কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান , ড. মাহফুজুর রহমান, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল।
মহানগরীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
এছাড়াও মহানগর ও জেলা জামায়াতে কর্মপরিষদের সদস্য বৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার বরিশাল জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলন হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি




